শালবাগান ক্যাম্পে গাঁজাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফ শালবাগান ক্যাম্পে ১৬এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৪জুন রাত পৌনে ১২টারদিকে টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-ডি/৪ এ ৩ রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ একই ব্লকের নুর হোসেনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২৭) কে আটক করে।
এই ব্যাপারে ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গাঁজাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##