টেকনাফ স্থলবন্দরে মাছের ঝুড়ি উঠানোর সময় আহত হয়ে শ্রমিকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ স্থলবন্দরের মাছের ঝুড়ি উঠানোর সময়ে পড়ে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা যায়,শুক্রবার (১৭ জুন) রাত আনুমানিক ১০টায় টেকনাফ স্থলবন্দরে সদরের কেরণতলি ৯নং ওয়ার্ডের সালামত উল্লাহ’র ছেলে মোঃ আব্দুল হাফেজ(৩০) নামের একজন বাঙালি শ্রমিক মাছের বোট থেকে ঝুড়ি উঠানোর সময় পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা ১৮জুন সকাল ৮ টায় মারা যায়।