আজিজ উল্লাহ : বাহারছড়া মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
জানা যায়, বুধবার (১৬ জুন) দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়ার কন্টিনজেন্ট কমান্ডার (টেকনাফ) এর নেত্তৃত্বে ৬ সদস্যর একটি সেকশান নোয়াখালী পাড়া ঘাটে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে উক্ত ঘাট হতে আনুমানিক ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে জাল গুলো ঘাটেই পুড়িয়ে ধ্বংস করে মাছ গুলো স্থানীয় গরিব লোকদের মাঝে বিতরণ করা হয়েছে।
