খারাংখালী সীমান্ত হতে ৪০হাজার ইয়াবার চালান উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের খারাংখালী সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়, গত ২০মে রাত পৌনে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে মৎস্যঘেঁরের আড়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর খারাংখালী নতুন পাড়া খালের মধ্যদিয়ে লবণ মাঠ বরাবর ৩জন দুষ্কৃতকারী ২টি বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ২টি পেলে পার্শ্ববর্তী নাছর পাড়া গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ২টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###