সাদ্দাম হোসাইন : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ৯মে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লেঃ এম মিরাজুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপের মোঃ হাকিমের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৩০) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২হাজার ৫শ ৮৫পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
