উখিয়ার কুতুপালংয়ে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এনজিও সংস্থা তুর্কি বিয়ানত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়ার কুতুপালংয়ে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এনজিও সংস্থা তুর্কি বিয়ানতের উদ্দেগে ৩৮০ গরীব, অসহায়, দিনমজুর পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর নিকট থেকে অনুমতিক্রমে গরীব, অসহায়, দিনমজুর, খেটে খাওয়া মানুষের পরমবন্ধু হিসেবে পরিচিত রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বকতিয়ার আহমদের ছেলে বর্তমান ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন উক্ত ইফতার সামগ্রী ৩৮০ জন স্থানীয় অসহায় পরিবারের মাঝে তুলে দেন।

এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসনসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।