চকরিয়ায় আবাসিক হোটেলে আদালতের অভিযানে ৬ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মালুমঘাটায় আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ১০টার দিকে মালুমঘাট স্টেশনের আবাসিক হোটেল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। তবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আটকের পর ধৃতদের রাতে চকরিয়া থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত আটকদের জরিমানা ও মুছলেখা মাধ্যমে তাদের ছেড়ে দেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ডুলাহাজারাস্থ মালুমঘাট স্টেশনের কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে প্রশাসনের কাছে মৌখিক ভাবে ও মুঠোফোনে অভিযোগ করেন স্থানীয় বেশকিছু মুসলি­। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ওই আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল থেকে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করে ও মুছলেখা মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ##