ফরিদুল আলম : টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৩জন জুয়াড়িকে আটক করেছে।
গত ৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টারদিকে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ ২০৮নং রোমের বাসিন্দা অভিযান চালিয়ে মোহাম্মদ মিয়ার ঘরের পিছনের টয়লেটের ট্যাংকির উপর বসিয়ে জুয়া খেলার সময় একই ব্লকের ১৯৮নং রোমের বাসিন্দা রশিদ আহমদের পুত্র মোঃ আঃ শুক্কুর (১৮), ২৪নং এলএমএস ক্যাম্প এ-ব্লকের ১১৫নং রোমের বাসিন্দা আবু ছিদ্দিকের পুত্র মোঃ আয়ুব (২৬) এবং পি-ব্লকের শেড নং-১১৩৪/১ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের পুত্র মোঃ মীর আহমদ (৩৭) টহল পুলিশ গ্রেফতার করে। এসময় জুয়া খেলার ২৫৫টাকা, তাস, একটি আইটেল এনড্রয়েড মোবাইল ও ১টি টর্চ লাট উদ্ধার করা হয়।
কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,জব্দকৃত সরঞ্জামাদিসহ ধৃত জুয়াড়িদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
