আলি আকবর সুজন, টেকনাফ :
টেকনাফে বিজিবি জওয়ানরা জইল্যারদ্বীপে অভিযান চালিয়ে আরো ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাাকা।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জইল্যারদ্বীপে ব্যাপক তল্লাশী চালিয়ে কাদার নীচে পুতে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করে জওয়ানরা।
ইয়াবা পাচারের গোপন সংবাদে দমদমিয়া বিওপির জওয়ানরা জইল্যারদ্বীপের পশ্চিমে অবস্থান নিলে টের পেয়ে পাচারকারীরা কাদার নীচে ইয়াবা গুলো পুতে রাখে বলে জানান তিনি।
