সমাজকে বদলাতে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম…সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে কউক চেয়ারম্যান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে কউক চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, আপোষহীন সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও তাদের লেখনীর কারণে জাতির উপকার হয়, দেশের কল্যাণ হয়। কিন্তু বর্তমানে বেশির ভাগ সংবাদকর্মীরা একপেশি হওয়ায় সঠিক সংবাদ ওঠে আসেনা। যার কারণে সমাজে উন্নয়ন হয় না। যদি সাংবাদিকতার নীতি নৈতিকাবোধ জাগ্রত রেখে সঠিক লেখণীর মাধ্যমে সবকিছু তুলে ধরতে পারে তবেই ওই সমাজ বদলাবে। তিনি ২ মার্চ বিকাল ৪ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের আলোর ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
20210302 171927 1 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কউক চেয়ারম্যান বলেন, আমি দায়িত ¡নেয়ার পর প্রায় বেদখল কক্সবাজারের ঐতিহ্যের তিন পুকুর আধুনিকমানের কাজ শুরু করি তখন আমাকে পুকুর উন্নয়ন কর্তৃপক্ষ বলা হত। নানা ষড়যন্ত্র করা হয়েছিল উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে। এখন আর পুকুর নিয়ে বলে না। এখন রাস্তা নিয়ে বলে, কিন্তু যখন ওই প্রধান সড়ক অত্যাধুনিক মানের হয়ে আলো ছড়াবে তখন আরেকটা নিয়ে বলবে। কারণ একশ্রেণির লোক কক্সবাজারের উন্নয়ন চায়না। তারা তাদের উন্নয়ন চায়। এদের থেকে দুরে এসে উন্নয়নের মুখে আসতে সকলকে আহবান জানান তিনি।
received 272547310949434 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানা বক্তারা বলেন, বর্তমান এ কঠিন সময়ের মধ্যেও হাজার বাধা প্রতিকূলতা উপেক্ষা করে সময়ের আলো এগিয়ে চলছে। মাত্র দুই বছরে সময়ের আলো পাঠকের হৃদয় জয় করে নিয়েছে। এতে বোঝা যাচ্ছে পত্রিকাটি সম্পাদকীয় নীতিমালা আপোষহীন,তারা সত্য প্রকাশে ভয় পায় না, আপোষ করে না।

কক্সবাজার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মো:রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসকøাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা ,দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত , দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও প্রকাশক, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা এম.ওসমান গণি, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মারুফ আদনান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মাসেকুর রহমান বাবু ও শিশুবন্ধু প্লাটফমের প্রতিষ্ঠাতা মারুফ খাঁন প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার জাবেদ আবেদীন শাহীন ,দৈনিক কক্সবাজার প্রতিদিনের প্রকাশক মো:রিয়াদ, ডেইলি সানের কক্সবাজার প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, সায়মুন সংসদের সভাপতি সিটি কলেজের অধ্যাপক আবছার সিকদার, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন, সমুদ্রকন্ঠের চীফ রিপোর্টার জসিম উদ্দীন, সিটিভির সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংবাদিক ফেরদৈস হিরু, তাজিবুল আনাম, মো:ফারুখ , বাপার সম্পাদক কলিম উল্লাহ, নাট্যকর্মী জসিম উদ্দীন, নারী কল্যান সমিতির সভাপতি ফাতেমা আলম লিপি, দৈনিক গণসংযোগের মফস্বল সম্পাদক কাজী তামজিদ পাশা, বিশিষ্ট ব্যবসায়ী মো:ওমর ফারুখ, ২০০১/৩ ব্যাচের রাশেদুল ইসলাম রাশেদ, শওকত আজম, নাছির উদ্দিন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম, ছাত্রনেতা জিয়াউদ্দিন মার্শাল চৌধুরী, স্বপ্নজাল সংগঠনের সভাপতি শাকির আলম, ইভেন প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বাপ্পা, কক্সবাজার জেলা হকার্স সমিতির সভাপতি মোস্তফা কামালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এতে জেলা জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, দৈনিক আমার সময়ের দিদারুল আলম,বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সাজ্জাদহোসাইন শুভ, সৈকত এজেন্সীর অর্জুন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক,পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে প্রথমসারির করোনা যোদ্ধা ও করোনাকালিন সময়ে শ্রমজীবি মানুষের পাশে ত্রাণ সহায়তাও গৃহহীন মহিলাকে ঘর উপহার দেয়ায় কক্সবাজার উন্নয়ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ কে বিশেষ সম্মাননা ও করোনাকালে গণসচেতনা করায় স্বপ্নজালের সভাপতি শাকির আলম ও করোনা রোগিদের বিশেষ সেবা প্রদান করায় ইউনিয়ন হসপিটালের ম্যানেজার আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।