আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করুন-এমপি জাফর আলম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
শনিবার ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলকে জয়ী করতে চকরিয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে । সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই প্যানেলকে জয়ী করার লক্ষে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ হাবিব উদ্দিন মিন্টু।
চকরিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদসহ প্যানেলের প্রার্থীবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ আরিফ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ওমর আলী, অ্যাডভোকেট এএইচএম শহীদুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট লুৎফুল কবির, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট নুরুল কাদেরসহ সকল আইনজীবী।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, ‘কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই ধারার পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের ধারা। তাই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলকে জয়ী করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেলে ১৭টি পদে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আমাদের অভিভাবক কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলামও মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেলের পক্ষে আপনাদের সমর্থন পেতে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার বিকালে চকরিয়া কলেজ মাঠে মাহবুবুল আলম হানিফের জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন এমপি জাফর আলম। আগামী ২৮ ফেব্রুয়ারী চকরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভা সফল করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমএ’র পক্ষ থেকে। জনসভা উপলক্ষে এমপির পক্ষ থেকে স্থায়ীভাবে কলেজ মাঠে নির্মাণ করা হয়েছে ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্তের বিশাল জনসভা মঞ্চ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে পৌরশহরের সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের চতুর্থতলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে। উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে চকরিয়া কলেজ মাঠের জনসভা উপলক্ষে নির্মিত পাকা স্থায়ী মঞ্চ নির্মাণসহ জনসভাস্থলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন সাংসদ জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিলটন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম ও দলীয় নেতৃবৃন্দ।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, চকরিয়াতে বড় জনসভা করার একমাত্র স্থান হচ্ছে চকরিয়া সরকারী কলেজ মাঠ। এই মাঠে ইতোপূর্বে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সেই মাঠে নেই স্থায়ী কোন মঞ্চ। তাই আমাদের এমপি জাফর আলম মহোদয় ব্যক্তিগতভাবে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে চকরিয়া কলেজ মাঠের প্রশাসনিক ভবনের সামনে নির্মাণ করেছেন ইতিহাস-ঐতিহ্য খচিত ‘স্বাধীনতা মঞ্চ’।