হ্নীলায় ইয়াবাসহ মুদি দোকানদার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলার নয়াপাড়া এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মুদি দোকানদারকে আটক করেছে।

সুত্র জানায়,২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় ২৬নং শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের এসআই (নিরস্ত্র) আবু হাসান ও এএসআই মোঃ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে ১৬এপিবিএন পুলিশের একটি দল নয়াপাড়া হোসাইনিয়া রহমানিয়া মাদ্রাসার দক্ষিন-পশ্চিমে মৃত জহির আহমদের পুত্র মোঃ নুরুল আবছার (৩৪) এর মুদি দোকানে অভিযান চালিয়ে ১লক্ষ ২০হাজার টাকার ৪শ ৮০পিস ইয়াবাসহ দোকানদারকে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ১৬এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন। ###