এম.জিয়াবুল হক : চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র জনসভার বিশাল জনসমুদ্র প্রমাণিত করবে চকরিয়া-পেকুয়ার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘাঁিট। আওয়ামীলীগ তথা নৌকার ঘাঁিট। আমরা চাই আওয়ামীলীগের আয়োজনে আগামী ২৮ ফেব্রæয়ারী চকরিয়া কলেজ মাঠের জনসভাটি জনসমুদ্রে পরিণত করতে। সেইজন্য এখন থেকে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
চকরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভা সফল করতে প্রস্তুতির অংশহিসেবে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এসব কথা বলেন।
চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের ‘বঙ্গবন্ধু কর্ণারের’ হলরুমে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওযামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী এবং প্রচার সম্পাদক আরিফ মাঈনউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আবু তালেব, আমান উলাহ আমান, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুব, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, কাউন্সিলর রেজাউল করিম, সেলিম সিকদার লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, ফরিদুল আলম, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক এম নুরুস শফি, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছফুর আলম, ৪ নং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা.রতন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির কমিশনার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। এছাড়াও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র চকরিয়ায় আগমণকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়েও দলের জরুরী বর্ধিত সভা অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের উজ্জেবিত করতে জনসভার সমন্বয়ক কক্সবাজার-১ আসনের সাংসদ চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম প্রতিদিনই নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ইউনিট আওয়ামীলীগের বর্ধিত সভায় মিলিত হচ্ছেন।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে। উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। ##
