হ্নীলার লেদা পয়েন্ট সংলগ্ন নাফনদী হতে ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : টেকনাফের হ্নীলাস্থ লেদা পয়েন্ট সংলগ্ন নাফনদীতে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করেছে।

বিজিবি সুত্র জানায়, ১৬ফেব্রুয়ারী ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলাস্থ লেদা বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীতে নৌকা নিয়ে বিশেষ টহলে যায়। কিছুক্ষণ পর ৩জন লোক ১টি বস্তা কাঁধে নিয়ে নাফনদীর বুকে জেগে উঠা চরে উঠতে তাদের দাড়ানোর জন্য বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তাটি ফেলে কৌশলে সাতাঁর কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৭৫লক্ষ ৯হাজার টাকা মূল্যমানের ২৫হাজার ৩০পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###