ঘুমধুমে বিজিবি’র অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
বিজিবির অভিযানে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি কর্তৃক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক
মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘’জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র বড়ইতলী গ্রামের মেংকাইন তংচংগা (২০), পিতা-মংতাচিং তংচংগা, গ্রাম-বড়ইতলী, পোষ্ট-মরিচ্যা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এর বাড়ীতে পাচারের উদ্দেশ্যে বার্মিজ ইয়াবা রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ী পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে ঘরের সিলিং এর উপরে বস্তার ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য-১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১৪,৪০,২১,৬০০/- (চৌদ্দ কোটি চল্লিশ লক্ষ একুশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৪,৮০,০৭২ পিস বার্মিজ ইয়াবাসহ ৫৭ জন আসামী আটক করে।