মাদ্রাসা শিক্ষার্বোডে রহমানীয়া হোসাইনিয়া দঃ হ্নীলা নয়াপাড়ার অভাবনীয় সাফল্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ছৈয়দুল আমিন চৌধুরী : সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের দঃ হ্নীলা নয়াপাড়া (জাদীমুরা ) মাদ্রাসা রহমানীয়া হোসাইনীয়া’ নুরানী তা’লীমুল কুরআন র্বোড বাংলাদেশ কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩য় শ্রেনীতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
মাদ্রাসা সুত্রে জানা গেছে, এই বছর নুরানী তা’লীমুল কুরআন র্বোড বাংলাদেশ’ কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩য় শ্রেনীতে অত্র মাদ্রাসার নূরানী বিভাগ থেকে ২০ জন পরীর্ক্ষাথী অংশগ্রহণ করেছিল। এতে ২০ জনই জিপিএ -৫ পেয়ে শতভাগ পাশ করার পাশাপাশি ৪ জন শির্ক্ষাথী মেধা তালিকায় স্থান করে নিয়েছে। পুরো দেশে মেধা তালিকায় ২৬ জন শির্ক্ষাথী বাছায় করা হয়। এর মধ্যে ১৩ জন পরীক্ষার্থী মেধা তালিকায় টেকনাফ উপজেলা থেকে স্থান পায়। তৎমধ্যে দক্ষিণ হ্নীলার নয়াপাড়া-জাদীমুরা গ্রামের রহমানীয়া হোসাইনীয়া মাদ্রাসার ২ জন ছাত্র রিয়াজ উদ্দিন ও আজিজ খান মেধা তালিকায় যৌথভাবে ১ম স্থান অর্জন করে। মুহাম্মদ ইয়াছের ২য় ও মুহাম্মদ আবদুল্লাহ মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে। শিক্ষকবৃন্দের অকøান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য মনে করেন অত্র প্রতিষ্টানের পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী। তিনি এই সাফল্যের জন্য ছাত্র, শিক্ষকবৃন্দগণ, পরিচলক মহোদয়কে অভিবাদন জানিয়েছেন। পাশাপাশি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশস্ব করেছেন। তিনি দ্বীনী শিক্ষা প্রতিষ্টানে উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার কাছে দোয়ার আবেদন করেছেন।
উল্লেখ্য, অত্র মাদ্রাসার পরিচালনার দায়িত্বে রয়েছেন টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্টান আল জামেয়া টেকনাফ (বড় মাদ্রাসা) সহ কক্সবাজারের অসংখ্য শিক্ষা প্রতিষ্টানের পরিচালক, লেখক, গবেষক, সাহিত্যিক আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়াত উল্লাহ শফিক সাহেব।###