ইসলামি সন্মেলন পরিষদ কর্তৃক মানসিক রোগীদের তহবিল মারোত এর প্রতি সন্মাননা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলী বাজার এলাকায় ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল ১৩ জানুয়ারী বুধবার রাত সাড়ে আটটায় মাওলানা মোহাম্মদ জুবায়ের ও ফেরদাউস ইসলামের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা ইসলামী জাতীয় সংগীত শিল্পী কলরব, আল-আমীন, আলিবাবা ও নবজাগরণ শিল্পী গোষ্ঠীদের সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আরম্ভ হয়। ইসলামী সম্মেলন পরিষদের এই আয়োজনে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল মারোত এর প্রতি সম্মাননা সন্মাননা,গুণীজন সম্মাননা,প্রতিভার মূল্যায়ন, বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রম, মুয়াজ্জিন, দাফন কর্মী ও প্রসূতি সেবিকা প্রদান করা হয়।
এতে মানসিক রোগীদের তহবিল -মারোত এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান, উপদেষ্টা সাইফুল হাকিম,জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন,সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, কার্যকরী সদস্য সরোয়ার কামাল ও রুপন শর্মা।
পরে বিশাল মাহফিলের মধ্যে মারোত এর কার্যক্রম আরো গতিশীল ও সফলতা কামনা করে দোয়া করেন সন্মেলন পরিষদ এর প্রধান বক্তা এবং অতিথি মুফতি সাখাওয়াত রাজ্বী ও মুফতি রিদুয়ান রফিকী।