অবনী, ডান হাতের পাঁচ আঙুল।
পাঁচ আঙুলে বাম হাত!
কবির হোসেন
আমাদের কেয়ামত ছিলো একত্রিশ সেপ্টেম্বর।
পিছনে ফিরা যা্বেনা, পুনরাবৃত্তি নিষিদ্ধ
সিঁড়ির প্রতিটি ধাপে আঙুল রেখে গুনেছিলাম
রবি,সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি।
কাঁটাতারে বাষ্প হয় মেঘের সাপ্তাহিক।
ফ্রেমে মোড়ানো প্রজাপতির মুক্তিতে
একরাশ ঝিনুক হাসি…
কবে হেসেছিলে? মনে পড়ে? মুক্তার দানার মতো আহ্লাদ।
বড়ই ভাগ্যবান, আমার বাম হাত।
বড়ই ভাগ্যবান, রাস্তার উচু ধার।
বড়ই ভাগ্যবান, ব্যয়িত সময়।
বড়ই ভাগ্যবান, তোমার স্বপ্ন।
যা তোমার নয়। অন্য কারো।
হঠাৎ কমে, হঠাৎ বৃদ্ধি। হঠাৎ করেই হঠাৎ হয়।
হঠাৎ সমাধী!
(বিঃদ্রঃ কবিতাটি রূপক কবিতা। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানীর জন্য রচিত নয় এবং অবনী নামটি পৃথিবীর রূপক হিসেবে ব্যবহৃত।)
কবির হোসেন
কবি ও গল্পকার
kabirhossain02021998@gmail.com
পেশাঃ সরকারী চাকুরী
ঢাকা, বাংলাদেশ
