টেকনাফে ইংরেজী নববর্ষের প্রথম দিনে সাবরাং ইউনিয়ন যুবলীগ নেতাকে খুন করেছে দূবৃর্ত্তরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে পূর্ব শত্রুতার জেরধরে চিহ্নিত দূবৃর্ত্তরা সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে গুলি করে খুন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, ২০২১ সালের ১লা জানুয়ারী (শুক্রবার) সকাল ৬টারদিকে উপজেলার সাবরাং কচুবনিয়ার মোহাম্মদ আলীর পুত্র ও সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি সিকদার (৪০) কে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঘরের সামনে সুপারী বাগানে ডেইল পাড়ার আব্দুল্লাহ মেম্বার ওরফে খুলু মেম্বারের পুত্র শাকের ডাকাত গং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বীরদর্পে চলে যায়। পরে গুলির শব্দ শুনে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে ওসমান গণি সিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন গুলিবিদ্ধ ওসমানকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে ওসমান সিকদারের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল আলিম জানান,মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং স্বশস্ত্র সন্ত্রাসীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,২৬ডিসেম্বর একটি টমটম চুরির সালিশে শাকের গং দোষী সাব্যস্থ হয় এবং ওসমান এসব কাজের তীব্র প্রতিবাদ করায় চিহ্নিত মাদক কারবারী ও ত্রাস আব্দুল্লাহ মেম্বারের পুত্র শাকের ডাকাত এবং কাটাবনিয়ার মোহাম্মদ হাশিমের পুত্র কেফায়েত উল্লাহ গং ওসমানের হামলা চালিয়ে রক্তাক্ত করে। যা টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়েই শাকের ডাকাত গং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে গুলিবর্ষণ করে রক্তাক্ত করে পালিয়ে যায়। ##