কক্সবাজার প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এস.এম আনোয়ার হোসেন ১৩ ভোট পেয়ে সভাপতি ও কমরুদ্দিন মুকুল ২৩ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক সাধারণ নির্বাচিত হয়েছেন।আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে এ ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ৩৩ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক ও সদস্য নুরুল হক।
সভাপতি পদে বিজয়ী এস এম আনোয়ার হোসেন ছাড়াও আরো ৪ জন প্রার্থী রফিক উদ্দিন বাবুল, সরওয়ার আলম শাহীন, এডভোকেট আব্দুর রহিম ও রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী কমরুদ্দিন মুকুল ছাড়াও আরো ২ জন প্রার্থী রতন কান্তি দে ও এএইচ সেলিম উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য পদের মধ্যে সহ – সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ও হুমায়ুন কবির জুশান সমান ভোট (১৪)পেলে লটারীর মাধ্যমে দুইজনকে একবছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমানুল হক বাবুল।
অন্য নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (২২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : কাজি হুমায়ুন কবির বাচ্চু। দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল।
সদস্য নির্বাচিত হয়েছেন হানিফ আযাদ (২৬ ভোট ) , ফারুক আহমদ ( ২২ ভোট ), ওবাইদুল হক আবু (১৯ ভোট ) নুর মুহাম্মদ শিকদার ( ১৮ ভোট)।
