হ্নীলায় লাইট হাউস স্কোয়াড টিমের মিটিং অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস এর এনসিওর এসআরএইচ সার্ভিসেস ফর ওমেন এন্ড গার্লস হু আর এট হায়ার রিস্ক অব এইচআইভি প্রকল্পের স্কোয়াড টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫নভেম্বর-২০ সকাল সাড়ে ১০টায় টেকনাফ সাব ডিআইসি (লেদা) হলরুমে স্কোয়াড টিমের মিটিং অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস টেকনাফ সাব ডিআইসি ম্যানেজার রেহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের এনজিও সংস্থা টিাআেই এর এসএম সোহাগ মামুন, বিজিএস এর রানা নকরাক, আইএমও এর ক্লিনিক ইনচার্জ ডাঃ রাসেল, ব্র্যাক এর লিগ্যাল অফিসার আবুল কালাম, মেডিকেল এ্যসিস্টেন্ট ফ্রানসিলা কামা, জিন্নাতুন নাহার-এমপিএইচএসএস, ফিল্ড মনিটর শাামশদ মুর্শিদা সোমা, ইউএন প্রজেক্ট সুপার ভাইজার রিপন চন্দ্র, পুলিশ প্রতিনিধি ফয়জুল আজিম, সংবাদ কর্মী হুমায়ূন রশিদ ও ফরিদুল আলম প্রমুখ।
সভায় অবহিত করা হয় যে, লাইট হাউস সংস্থাটি হ্নীলায় অবস্থিত ২৪,২৫,২৬,২৭ নং রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী এলাকার লক্ষিত নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা সৃষ্টিতে ভুমিকা পালন করছে। অতি ঝুঁকিতে থাকা লক্ষিত রোহিঙ্গা নারী জনগোষ্ঠী ও স্থানীয় নারী-কিশোরীদের সার্বিক সহায়তায় সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানানো হয়। ###