চকরিয়ায় বাড়িতে ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ; পুলিশের ৯৯৯ ফোনে ধর্ষক গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজম্ব প্রতিনিধি : চকরিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে রবিবার থানায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামে শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে শিক্ষার্থীর বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ধর্ষকের মো. এরশাদ (১৮)। সে একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুরাজপুর মগপাড়া বিল গ্রামের নদীরপাড়ার নুরুল হকের ছেলে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, বাড়িতে ঢুকে ধর্ষণের বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে বাংলাদেশ পুলিশের ৯৯৯-এ ফোন করেন। এরপর চকরিয়া থানার একদল পুলিশ ধর্ষক যুবককে গ্রেপ্তার এবং ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু এবং ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ##