কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হ্নীলার এক ব্যক্তি ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে গত ০৪/১১/২০২০ ইং তারিখ বিকাল আনুমানিক চার ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন বাজারঘাটা প্রধান সড়কস্থ মেসার্স কামিনী মোহন মহাজন এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে রাস্তার উপর হতে মোঃ আব্দুর রহিম (২৮), পিতা- মোঃ আব্দুছ সালাম, সাং- নাটমুড়াপাড়া, ৫ নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা- টেকনাফকে ১১০০ ( এক হাজার একশত) পিস ইয়াবাসহ আটক করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ আব্দুর রহিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।