ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১আসনে উপনির্বাচন ; হাবিব হাছান ও তানভীর শাকিলকে আ.লীগের মনোনয়ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান এবং সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।