পহরচাঁদা এমএ রহমান বিদ্যালয়ে ৪ কোটি টাকায় নতুন ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি জাফর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের অর্থায়নে চার কোটি টাকা বরাদ্দে একটি নতুন ভবন পাচ্ছেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম পহরচাঁদা এমএ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
বরইতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম বাদলের সভাপতিত্বে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পাল, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, আওয়ামীলীগ নেতা সামসুদ্দিন চৌধুরী, সেলিম উল্লাহ বাহাদুর, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফিরোজ আহমদ, মেম্বার আবদুস শুক্কুর, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আইয়ুব খান মিন্টু, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হানিফ, সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছেন। সেই আলোকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নয়নে ঢেলে সাজাচ্ছেন। পাশাপাশি শিক্ষকদের কল্যাণে যেমন কাজ করছেন, তেমনি শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক গড়তেও কাজ করছেন।
তিনি বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় শিক্ষাকে প্রাধান্য দিয়েই দায়িত্ব পালন শুরু করেছি। যার প্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অন্তত ৩৩টি কলেজ মাদরাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জোর পদক্ষেপ নিয়েছি। আগামীতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবধরণের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। #