টেকনাফ মডেল থানা নতুন ভবন পরিদর্শন করেছেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

নুরুল হোসাইন, টেকনাফ :
কক্সবাজার জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল টুটুল আজ মঙ্গলবার সকাল ১১ টায় টেকনাফ মডেল থানার নতুন ৪ থলা ভবন পরির্দশন করেছেন।

এ সময় উপস্হিত ছিলেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ, তদন্ত ওসি মোহাম্মদ আশরফুজ্জামানসহ টেকনাফ মডেল থানার অফিসার বৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

পরির্দশন কালীন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আফরুজুল টুটুল টিকাদারদের উদ্দ্যেশে বলেন, টেকনাফ মডেল থানার ৪ থলা নতুন ভবন নির্মাণের কাজ অসম্পূর্ণ রয়েছে। নতুন ভবন নির্মাণের কাজ যথাযথ ভাবে সুন্দর হয় নাই। বিভিন্ন রুমে রং এর কাজ অসম্পূর্ণ রয়েছে। টিকাদার কে ১০ দিনের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেন।