লামায় সেতুর উপর বাঁশের সাঁকো : এলজিইডির কাজের মান নিয়ে প্রশ্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

লামা সংবাদদাতা : লামা উপজেলায় গ্রামের শিশুরা এখনো সেতুর উপর বাঁশের সাঁকো বানিয়ে ঝিরি পার হচ্ছে(!)। গ্রামীণ সড়ক উন্নয়ন ও ছোট-খাটো সেতু-ব্রিজ, কালভার্ট করার জন্য প্রতিবছর উপজেলা পর্যায়ে এলজিইডি প্রচুর বরাদ্দ পেয়ে থাকে। অথচ সকলের নাকেরডকায় ইয়াংছা বধুঝিরি গ্রামের শত শিশুসহ গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে পথ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ(এলজিইডি)এসব ছোট-খাটো জনবান্ধব কাজ বন্ধ রেখে বড় বড় গার্ডার ব্রিজ নির্মাণ করছে, নিজেদের লাভের আশায়।

সরেজমিন দেখা যায়, গত কয়েক বছর আগে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুঝিরি গ্রামে এলজিএসপির একটি ছোট কালভার্ট করা হয়। পানির প্রেসারে কালভার্টটি ভেঙ্গে গেলে বিগত তিন বছর ধরে গ্রামের মানুষজনসহ বিদ্যালয়গামী শিশুদের যাতায়তে চরম দূর্ভোগ দেখা দেয়। ভাঙ্গা কালভার্টটির কয়েক গজের মধ্যে ব্র্যাক এনজিও কর্তৃক পরিচালিত একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শুস্ক মৌসুমে কোনভাবে চলাচল করা গেলেও বর্ষায় শিুশুরা জীবন ঝুঁকি নিয়ে চলতে হয়। গ্রামে ওই সড়কটিতে আরো কয়েকটি পয়েন্টে ছোট-খাটো কালভার্ট বা ব্রিজ প্রয়োজন রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা গ্রামবাসীদের এসব সমস্যার কথা কানে নিচ্ছেন না।

কারন হিসেবে জানাযায়, ছোট কাজে ছোট বরাদ্দ, বড় কাজে বরাদ্দ বড়। সকলের জ্ঞাতসারে বাধ্যতামূলক ১০% এবং ঠিকাদারকে ঠেকিয়ে আরো ১০-১৫% টাকা পাওয়ার বিষয়টি সব সময় এ বিভাগের সংশ্লিষ্টদের মাথায় ঘোরপাক খাচ্ছে। এর ফলে তৃণমূলে প্রান্তিক জনগোষ্ঠির অবকাঠামো উন্নয়নের নামে প্রতিষ্ঠিত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এখন মানুষের আস্থা হারাচ্ছে।

লামা উপজেলায় দৃশ্যমান যেসব সড়ক, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ভবন, সামাজিক প্রতিষ্ঠান, ক্যায়াং, মন্দ্রির, বাস-জীপ স্টেশন রয়েছে; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অংশ বাদদিলে; এলজিইডির কাজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে। লামা এলজিইডি এ পর্যন্ত যতগুলো কাজ করেছে; প্রায়ই কাজের মান যতেষ্ট খারাপ হয়েছে। কারণ উপজেলা ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা কাজের মানের চেয়ে নিজেদের পকেট ভারী করার বিষয়টি প্রাধান্য দিচ্ছে। সরে জমিন কয়েকটি কাজ নিরপেক্ষ তদন্ত করলে এর শতভাগ প্রমান মিলবে।

বর্তমানে চলমান মাতামুহুরী নদীর শীলেরতুয়া পয়েন্টে নির্মাণাধিন গার্ডার ব্রিজ এর কাজে ব্যবহ্নত নির্মাণ সামগ্রীর মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মন্তব্য হচ্ছে; এতোবড় কাজ করার যোগ্যতা এলজিইডির নেই। ছোট কাজগুলোতে তাদের অনেক অনিয়ম লক্ষণীয়। এর উপর বড় কাজের অবস্থা কি হতে পারে। এর উদাহরণ; লামা-সুয়ালক সড়ক ও ওই সড়কে নির্মিত ব্রিজগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বর্তমান লামা উপজেলা প্রকৌশলী যোগদানের পর লামা এলজিইডি আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। #########