র‌্যাবের হাতে ইয়াবা নিয়ে হোয়াইক্যংয়ের মিজানসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে হোয়াইক্যংয়ের মিজানসহ ২জনকে আটক করেছে।

সুত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে মুহুরী পাড়া মেরিন সিটি শপিং কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফ হোয়াইক্যং ২নং ওয়ার্ড বাজার সংলগ্ন এলাকার মৃত আবুল হাকিমের পুত্র মিজানুর রহমান (২০) এবং রামু কাউয়ার কুপের মৃত কালা মিয়ার পুত্র ইউনুছ (২৮) কে একটি শপিং ব্যাগসহ আটক করেন। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ধৃত মাদক পাচারকারীদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###