বার্তা পরিবেশক : শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর শয্যা পাশে গিয়ে চিকিৎসার খোঁজ-খবর নিয়ে সাক্ষাত করেছেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
৮ আগষ্ট রাত ৮টায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শুভ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব ইমরান মুকুল, ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম প্রমুখের নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের একটি প্রতিনিধি দল সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীকে দেখতে যান। এসময় নেতৃবৃন্দ এই নেতার সুচিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি কৌশল বিনিময় করেন।
