বিশেষ প্রতিবেদক : র্যাব-১৫ এর সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন তল্লাশী করে ইয়াবাসহ মিনি বাসের চালক ও হেলপারকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৭ সেপ্টম্বর রাত সাড়ে ১০টারদিকে র্যাব-১৫এর একটি চৌকষ আভিযানিক দল গাড়িতে করে মাদক বহনের গোপন সংবাদের বিসিক মোড়স্থ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কালে একটি মিনিবাস (কক্সবাজার-জ-১১-০১৫৮) আসে। এসময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে চালক পূর্ব মোক্তার কূলের মৃত আবু তালেবের পুত্র মোঃ হামিদূল হক (২৯) এবং হেলপার পূর্ব লারপাড়ার নবী হোসনের পুত্র মোঃ দেলোয়ার হোছন (২৮) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে সিটের নীচে অভিনব কায়দায় লুকানো ১হাজার ৯শ ৩০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মালামালসহ ধৃত মাদক কারবারীদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
