টেকনাফ উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদের মায়ের ইন্তেকাল ; বাদে আছর হ্নীলা দরগায় জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ উপজেলা সিপিপির টিম লিডার কায়সার উদ্দিন আহমদের মা ইন্তেকাল করেছেন। বাদে আছর হ্নীলা দরগাহ গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে।
৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টারদিকে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলা পুরান বাজারের মরহুম শামসুদ্দিন আহমদের সহধর্মিনী, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবছার উদ্দিন আহমদ, টেকনাফ উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদ ও ব্যাংকার সোহেল রানার গর্বিত মা আছিয়া খাতুন(৮৪) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৮মেয়ে, ৩ পুত্রবধু, নাত-নাতনী, অসংখ্য আতœীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদে আছর হ্নীলা দরগাহ গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। এই মহিয়সী নারী ও গর্বিত মায়ের মৃত্যুতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। ###