ডুলাহাজারা সাফারি পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবীন-প্রবীণ নেতাকর্মীদের শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নবীন-প্রবীণ নেতা-কর্মীরা। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শোকার্ত হৃদয়ে শ্রদ্বার্ঘ অনুষ্ঠানের আয়োজন করেন দূর্জয় আওয়ামী লীগ অনলাইন প্লাটপর্ম।
শুরুতে আওয়ামীলীগের প্রবীন নেতৃবৃন্দ সাফারী পার্ক বঙ্গবন্ধু ভাস্কর্যে পূস্পমাল্য অর্পন করেন। পরবর্তীতে আওয়ামীলীগের প্রবীন নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অধ্যাপক সৈয়দ সাহাব উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে প্রবীন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ বিএসসি, আবদু জলিল মাষ্টার, মাষ্টার মোহাম্মদ আলী, আবূল কালাম আজাদ, আনোয়ার মাষ্টার, এসএম সিরাজূল হক, মোক্তার আহমদ চৌধুরী, জামাল উদ্দিন জয়নাল, ডা.ফরিদুল হক, শাহজালাল, জহির আহমদ, ডা.আবদুল মান্নান, আবু ছালাম, আমিরউদ্দীন বুলবুল, মাষ্টার সরোয়ার আলম, এসএম আলমগীর হোসেন, আহমদ কবির, কবির আহমদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, জাফর আলম প্রমুখ। এছাড়াও শ্রদ্ধা নিবেদনকালে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ কৃষকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##