হ্নীলায় আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী এবং যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস ও ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

১৫ আগষ্ট (শনিবার) সকাল ৮টায় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করে হ্নীলা ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে জাতীয়, শোক পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছালেহ আহমদ মেম্বার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সকাল ৯টায় ইউপি কমপ্লেক্স হল মিলনায়তনে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট ভোররাতে ঘাতকদের হাতে নিহত বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদের আতœার শান্তি কামনা করে খতমে কুরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১১টায় হ্নীলা ইউপি কমপ্লেক্স হল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছালেহ আহমদ, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলম সাদেক।

অন্যান্যদের মধ্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার খলিলুর রহমান, মকতুল হোসেন, বশির আহমদ মেম্বার, আব্দুল গফ্ফার, কৃষি ও সমবায় সম্পাদক সোলতানুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সম্পাদক আবু শমা, শ্রম সম্পাদক মমতাজ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ নুরু, স্বাস্থ ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মধু কুমার শর্মা, অর্থ সম্পাদক ডাঃ সাইফ উদ্দিন খালেদ, সহ-অর্থ সম্পাদক মোঃ এমরান, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ নুর, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসনিম মাহমুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন কালু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব খাঁন, সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম, সাধারণ সম্পাদক জলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক আদহাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কাসেম সও:, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ নাছির ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুপুরে এলাকার দুস্থ, গরীব, অসহায় এতিম এবং দলীয় নেতাকর্মীদের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ###