সংবাদ বিজ্ঞপ্তি : র্যাবের সদস্যরা টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল জামে মসজিদের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে লম্বাবিলের মৃত আব্দুর রহমানের পুত্র মফিজ আলম (৩০) কে ১টি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ১৭হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
