টেকনাফ প্রতিনিধি :
সাবরাং পানছড়ি পাড়া স্টুডেন্টস ফোরাম (পিএসএফ) এর পক্ষ হতে ২০১৮ ব্যাচের জে,এস,সি ও জে,ডি,সি
পরীক্ষার্থীদের পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শামসুল আলম মেম্বারের অফিসে এ উপকরণ সমূহ বিতরণের আয়োজন করা হয়।
সাবরাং বহুমুখী উচ্চবিদ্যালয় হতে ২০১৮’র ব্যাচের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ সমূহ তথা ফাইল, জ্যামিতি বক্স, রোলার, কলম, রাবার ও পরীক্ষার রুটিন ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবরাং ৪নং ওয়ার্ড এর মেম্বার শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম। রশিদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবরাং রশিদিয়া ফয়জুল মাদরাসার সহ সুপার ও ফোরামের প্রতিষ্ঠাতা হাফেজ ছৈয়দ আবদুল্লাহ সানি।
সভাপতি – মোহাম্মদ হাছান, সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক- আবদুল্লাহ আল নোমান,
দপ্তর সম্পাদক – আকতার ফারুক। অনুষ্ঠানে উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন মুহিত কামাল। এতে ফোরামের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের মাঝে দোয়া শেষে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
