সংবাদ বিজ্ঞপ্তি : চট্টগ্রামে র্যাব-৭ এর সদস্যরা যানবাহন তল্লাশী চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ কক্সবাজার রুমালিয়ার ছড়ার তানভীরকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ আগষ্ট ভোররাত পৌনে ৩টারদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনযোগে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি চৌকষ আভিয়ানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি শিকলবাহা ক্রসিং এলাকায় জামাল শাহ্ হোটেলের সামনে কক্সবাজার হতে ঢাকাগামী ‘‘লন্ডন’’ পরিবহন র্যাব চেকপোস্টের সামনে এসে থামে। র্যাব সদস্যরা গাড়ি তল্লাশী শুরু করলে বাসের ভিতর থেকে ১ জন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা কক্সবাজার সদরের উত্তর রুমালিয়ার ছড়ার মোঃ মুফিদুল আলমের ছেলে মোঃ তানভীর (৩৬) কে একটি ব্যাগসহ আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামীর ব্যাগ তল্লাশী কওে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন নিশ্চিত করেন। #
