কেরালায় বিমান দুর্ঘটনা ; ১৯১ যাত্রী নিয়ে রানওয়েতে দুই টুকরো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দুবাই ফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।

এনডিটিডি জানিয়েছে, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।