সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে কলতান সাহিত্য পরিষদের উদ্যোগে মরহুম কবি,শিক্ষক,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ছলাহ উদ্দিনের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কুরআন, স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট বাদে জুমা হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হলরোমে টেকনাফ কলতান সাহিত্য পরিষদের স্বপ্নদ্রষ্টা, কবি, শিক্ষক ও সাংবাদিক মুহাম্মদ ছলাহ উদ্দিনের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কুরআনের আয়োজন করা হয়। এরপর বিকাল ৩টায় এক স্মরণ ও আলোচনা সভা টেকনাফ উপজেলা কলতান সাহিত্য পরিষদের আহবায়ক কবি আবুল হোছাইন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব ও কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলতান সাহিত্য পরিষদের সদস্য কবি ও শিক্ষক এরশাদুর রহমান এরশাদ, তরুণ কবি নুর মোহাম্মদ, আজিজুর রহমান, মোঃ জুবাইর, আবু ছিদ্দিক আরমান, কিশোর কবি রেজাউল করিম, টেসাসের মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন ও সাদ্দাম হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল হ্নীলা ষ্টেশন জামে মসজিদের ঈমাম হাফেজ মৌলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মরহুম মুহাম্মদ ছলাহ উদ্দিনের পরকালীন শান্তি এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের পর মরহুম ছলাহ উদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শেষে এতিম, দুস্থ, অসহায় এবং সংগঠনের সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। ###
