লামায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিদশন করেন কাজী মজিব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদদাতা: লামায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষন করেন কাজী মুজিব। বান্দরবানের অহংকার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, বান্দরবান জেলা শাখার সভাপতি কাজী মজিবর রহমান বৃহস্পতিবার লামায় এক আলোচনায় সভায় বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সাংবিধানিক অধিকার আদায়ে কাজ করছে।
তিনি বলেন, নাগরিক পরিষদ পাহাড়ে অবহেলিত জনগোষ্টির অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিতে প্রস্তুত রয়েছে।
কাজী মজিব বলেন, পার্বত্য চট্টগ্রামকে পৃথক রাষ্ট্র গঠনের মূলহোতাদের অন্যতম সন্তু লারমা এ দেশের ভোটার না হয়েও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে। সন্তু লারমা বিদেশে অবস্থান করে পার্বত্যাঞ্চল নিয়ে সড়যন্ত্র করছে। সশস্ত্র সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে, বছরে পাহাড়ে শত শত কোটি টাকা চাঁদাবাজীর অর্থ খরচ করে।
কাজী মজিব আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে এদেশের লাখো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন ভূখন্ডের অবিচ্ছেদ্য অংশ পার্বত্যাঞ্চলকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দু:স্বপ্ন লালনকারী সন্তু সমর্থকরা সরকারের কাছে চিহ্নিত হয়ে আছে। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব রাষ্ট্রদ্রোহীদের ছাড় দিবেনা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা কাজী মজিব বলেন, পরিষদের সকল নেতা-কর্মি সমর্থকদেরকে নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক হতে হবে।ক্ষমতার জন্য নয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠির ন্যায্যাধিকার আদায় ও রাষ্ট্রের অখন্ডতা রক্ষায় আন্দোলন করছে। সুতরাং কোন দেশপ্রেমিক নাগরিক পরিষদের কার্যক্রমের বিপক্ষে নেই। এর আগে দুপুর ১টায় নেতা মজিব আওয়ামীলীগ নেতা মরহুম আ: রহিম এর কুলখানিতে যোগ দিয়ে মরহুমের কবর জিয়ারত করেন। দুপুর আড়াইটায় অসুস্থ্য আওয়ামীলীগের প্রবীন নেতা আনিছুর রহমানকে দেখতে যান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, কেন্দ্রী কমিটির উপপ্রচার সম্পাদক এম রুহুল আমিন, লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান আকন্দ, লামা শাখার সুগ্ন সম্পাদক মো: জহির, তরুণ সাংবাদিক বিপ্লব দাশ প্রমূখ।