আনোয়ারায় ইয়াবা সেবনকালে ইউপি মেম্বারসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : আনোয়ারার গহিরায় বসত-বাড়িতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে ইউপি মেম্বারসহ ২জনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৩১ জুলাই বিকাল ৫টারদিকে সাঙ্গু কোস্টগার্ডের একটি দল আনোয়ারা থানার দোভাষী বাজার সংলগ্ন মৃত দুদু মিয়ার বাড়িতে ইয়াবা বিক্রি ও সেবনের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় পূর্ব গহিরার বর্তমান দায়িত্বরত ৯নং ওয়ার্ড মেম্বার মৃত দুদু মিয়ার পুত্র মোঃ ইসমাইল (৪৪) এবং মৃত নুর ছফার পুত্র মোঃ ছাবের (৩৫) কে ১শ ৮৫পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আনোয়ারা থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান নিশ্চিত করেন।