হ্নীলায় সন্ত্রাসী হামলায় পঙ্গু হতে যাওয়া ফরিদ হাসপাতালে কাতরালেও অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় মাদক সেবনে বাঁধা প্রদান করায় স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় ৬জন আহত হলেও পঙ্গু হতে যাওয়া ফরিদ স্বাভাবিক জীবন ফিরে পেতে এখনো হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১১জুন রাত ১১টারদিকে হ্নীলা পূর্ব পানখালী মইন্যার জুম এলাকায় কয়েকজন ইয়াবা সেবী স্থানীয় নুর মোহাম্মদের বাড়ির পাশে ইয়াবা সেবন করতে আসলে বাড়ির ছেলে মোরশেদ (৩০) বাঁধা প্রদান করলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়। তখন মাদকসেবীদের পক্ষ হতে নুরুল কবিরের পুত্র মোঃ জামাল, আক্তার, মৃত আবুল হোছনের পুত্র নুরুল কবির, মোহাম্মদ, আব্দুল আমিনের পুত্র আবছার, আবুল হোছনের পুত্র বুইশ্যা, নুরুল আমিনের পুত্র মেহেদী ও জনৈক আব্দুল আমিনসহ সংঘবদ্ধ একটি গ্রæপ দা-কিরিচ ও লাঠি নিয়ে হামলা করে স্থানীয় মৃত আবুল হোছনের পুত্র ফরিদ আলম (৩৫), নুর মোহাম্মদের পুত্র মোরশেদসহ ফরিদ, কায়সার, আবছার, মাঈন উদ্দিন ও মোঃ নুরুকে মেরে রক্তাক্ত ও আহত করে। আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে ফরিদের হাত ও পায়ের হাঁড় ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। সেখানে গত ৩দিনধরে অবস্থার উন্নতি না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে। এখনো সে ব্যথা-যন্ত্রণায় হাসপাতাল বেড়ে কাতরাচ্ছে।

চিহ্নিত এসব অপরাধীদের জন্য এলাকার পরিবেশ খারাপ হয়ে উঠছে। তাই এসব অপরাধ কঠোর হাতে দমন করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য উপরোক্তদের আসামী করে নুর মোহাম্মদের পুত্র মোরশেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।