বিশেষ প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ৩৪৮জনের মধ্যে ৩জেলার ১০৮জনের করোনাভাইস আক্রান্ত হওয়া সনাক্ত করা হয়েছে।
৬জুন সন্ধ্যারদিকে কক্সবাজার মেডিকেল কলেজ সুত্র প্রকাশিত করোনাভাইরাস সনাক্তের ফলাফলে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের ৩৪৮জন ব্যক্তির সংগৃহিত নমুনা পরীক্ষা করা হয়। তম্মধ্যে ১০৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়। তম্মধ্যে কক্সবাজার সদরে ৪২জন, টেকনাফ ৭জন, উখিয়া ১৯জন, চকরিয়া ১জন, পেকুয়া ২জন, নাইক্ষ্যংছড়ি ১জন, বান্দরবান ৫জন, সাতকানিয়া ২জন, রামু ২৫জন, মহেশখালী ১জন, ঠিকানাবিহীন ৩জনসহ মোট ১০৮জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। ২৪০জনের দেহে করোনা নেগেটিভ পাওয়া যায়।
এদিকে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে করোনার প্রাদূভার্ব ছড়িয়ে পড়ায় কক্সবাজার পৌর শহরকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে অযথা ঘোরাফেরা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মনেে চলার আহবান জানানো হয়েছে। ###
