নয়াপাড়া ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নবগঠিত সাথী গ্রæপের স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা পার্শ্ববর্তী এক যুবককে অপহরণ করে এলোপাতাড়ি কুপিয়েছে রক্তাক্ত করেছে। রক্তাক্ত যুবককে মুমূর্ষাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, ৭মে রাত ৮টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ-পশ্চিম লেদা শিয়াইল্যা ঘোনার জাগির হোছাইনের পুত্র রাসেল করিম পাশর্^বর্তী একটি দোকানে হালিম খেতে গেলে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই সুত্রধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের সোলতান মুরুব্বীর পুত্র সরকার, মৃত আজিম উল্লাহর পুত্র হামিদুল্লাহ, আমান উল্লাহ, শহর আলীর পুত্র মোঃ ইলিয়াছ, মৃত মোঃ সালামের পুত্র মোবারক, তজুল আহমদের পুত্র করিম উল্লাহ, মোঃ সালামের পুত্র ছিদ্দিক আহমদ, আব্দুল জলিলের পুত্র মোঃ ইউনুছ, আবুল বশরের পুত্র আবুল কাশিম ধলাইয়া,ইলিয়াছের পুত্র আব্দুল মালেক ও জনৈক নোমান, জাফরু, মোঃ আলমসহ একটি গ্রæপ ধরে নিয়ে বেদম প্রহার ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে অজ্ঞান অবস্থায় ফেলে ১০/১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে চলে যায়।

পরে রাসেল করিমের লোকজন গিয়ে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ রাসেল করিমকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
এদিকে এলাকার একজন সাধারণ যুবকের উপর এই ধরনের হামলায় রাত পৌনে ১১টারদিকে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পাহাড় থেকে নেমে আরো ৭/৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে।
এই ব্যাপারে নয়াপাড়া পুলিশের আইসি মোঃ মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে বলেন, এই ঘটনার বিষয়ে তিনি অবহিত হননি। তবে হামলার শিকার রাসেল করিমের মামা জাহেদ হোছন পুলক এই ন্যাক্কারজনক হামলার সত্যতা স্বীকার করেন এবং এই ব্যাপারে আইনী সহায়তা কামনা করেন। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে ক্যাম্প ও টেকনাফে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর কঠোর ভূমিকা সত্বেও রোহিঙ্গা ক্যাম্পের কতিপয় স্বশস্ত্র দূবৃর্ত্তদের অপকর্মে পার্শ্ববর্তী স্থানীয় জনসাধারণ নিরাপত্তাহীনতায় থাকায় চরম ক্ষুদ্ধ হয়ে উঠছে। ###