হ্নীলায় সোমা স্বর্ণাকারের পক্ষ থেকে দেড়শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন :: টেকনাফ হ্নীলায় চৌধুরীপাড়ায় সিকদার প্লাজাস্থ সোমা স্বর্ণকারের সত্ত্বাধিকারী মংথুইহ্লা পরিবারের পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল বুধবার সকালে চৌধুরীপাড়াস্থ মং থুইহ্লার বাস ভবনে ১৫০টি (রাখাইন ও মুসলিম)দুস্থ এবং অসহায় পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোমা স্বর্ণকারের সত্ত্বাধিকারী মং থুইহ্লা,সহধর্মিণী উম্যায়ি,ছেলে অং অং নাই । এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক জসিম উদ্দিন টিপু,মং থৌ চৌ, মং বুসে, মং টিন উ, অং ওয়ান, মং হলাক্য প্রমুখ।
ত্রাণ সামগ্রীর প্যাকেট পেয়ে অসহায় পরিবার গুলোতে আনন্দ দেখা দেয়। তারা সোমা স্বর্ণকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত লোকজন সোমা স্বর্ণকারের সত্ত্বাধিকারী মং থুইহ্লা পরিবারের মত অসহায় পরিবারের সহযোগীতায় সমাজের বিত্তবানহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। ##