মোহাম্মদ শফি : টেকনাফ সীমান্তে করোনা সচেতনতা এবং প্রতিরোধে সেনা ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
৬ এপ্রিল (সোমবার) টেকনাফ পৌরসভার প্রধান সড়কে স্বশস্ত্র বাহিনীর পৃথক টহল কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাইকিং এর মাধ্যমে জনগণকে করোনা বিষয়ে অবহিত করে লিফলেট বিতরণ, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে থাকার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেন। এছাড়া বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিইন ও সন্দেহভাজনদের লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পর মৃত্যুর সারি দীর্ঘতর হতে থাকে। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সরকার নিরাপত্তা এবং আইন-শৃংখলা বাহিনীর মাধ্যমে জনসাধারণকে সচেতন হওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এসব কার্য্যক্রম চালিত হয়ে আসছে।
এই বিষয়ে টেকনাফ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইমরান জানান, শুধু আইন দিয়ে নাগরিকদেরকে সচেতন করা যাবেনা। পাশাপাশি মিডিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি।
