চকরিয়ায় ১২শ পরিবহন শ্রমিকের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালেন মেয়র আলমগীর চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : আসুন সবাই কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় ¯েøাগানে এবার করোনা ভাইরাসের সংক্রমণে পরিবহন চলাচল বন্ধের কারণে বেকার হয়ে পড়া ১২শত পরিবহন শ্রমিকদের রুটি-রুজির খবর নিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। একদিন আগে পরিবহন শ্রমিকদের কল্যাণে নগদ এক লাখ টাকা অনুদান দেন তিনি। মেয়র আলমগীর চৌধুরীর দেয়া অনুদানের টাকা এবং চকরিয়া লামা আলীকদম রোড় শ্রমিক ইউনিয়নের তহবিলের উদ্যোগে প্রায় ১২শত শ্রমিকের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্য সহায়তা।
শনিবার ৪ এপ্রিল বিকালে চকরিয়া পৌরবাস টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
চকরিয়া লামা-আলিকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিনের পরিচালনায় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া লামা-আলিকদম রোড যানবাহন মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা বাবুল বড়–য়া এবং আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন , চকরিয়া লামা-আলিকদম রোড কমিটির বিভিন্নস্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকবৃন্দ। #