জসিম উদ্দিন টিপু / সাদ্দাম হোসাইন : দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জন-জীবন স্থবির হয়ে পড়ার সুযোগে হ্নীলায় কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিত্যপণ্যের বাজারে স্থিতাবস্থা ফিরে এনেছে।
২০ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার হ্নীলা বাসষ্টেশনে অভিযান চালিয়ে চড়ামূল্যে মাস্ক বিক্রি করায় এনাম ষ্টোর ২হাজার টাকা, সাইফুদ্দিন ষ্টোর ৫হাজার টাকা, অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় আড়তদার পারভেজকে ৫হাজার ও সবজি ব্যবসায়ী নুরুল বশরকে ২হাজার টাকা, চৌধুরী পাড়া ঢাকা ফুডসকে ২০হাজারসহ মোট ৩৪হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।
এছাড়া চাউলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করায় চালের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করে দেওয়া হয়।
এই ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর জানান, কোন অসাধু মহলকে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবেনা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। ###
