বিশেষ প্রতিবেদক : হ্নীলায় একটি মারামারীর বিষয় সালিশ করে দেওয়ার নামে প্রতিপক্ষের নিকট হতে নেওয়া খালি স্টাম্প ও নগদ টাকা ফেরত না দিয়ে উল্টো মামলায় হয়রানির শিকার হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
১৭ মার্চ উপজেলার হ্নীলা আলী আকবর পাড়ার অলি হোছাইনের পুত্র কবির আহমদ প্রকাশ কবির ড্রাইভার হ্নীলা ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত সালিশ দায়ের করেন। এতে সে উল্লেখ করেন ২০১৯ সালের ২৯ মার্চ দক্ষিণ পাড়ার জাফর গংদের সাথে মারামারীর ঘটনায় স্থানীয় মৃত শুক্কুর আহমদের পুত্র জানে আলম প্রকাশ জানেয়া আদালতে একটি মামলা দায়ের করেন। স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম সালিশের মাধ্যমে দু’পক্ষকে সমঝোতা করে দেওয়ার আশ^াস দেন। উক্ত মারামারীর ঘটনায় আহতদের চিকিৎসার জন্য গত বছরের ৩১মে স্থানীয় কালু মিয়া এবং মাষ্টার আমান উল্লাহর নিকট হতে নগদ ১লক্ষ টাকা এবং পরে দফায় দফায় আরো ২০হাজার টাকা এবং অলিখিত খালি ১শ টাকা মূল্যের ৩টি স্টাম্প (যার নং-কব-২১১১৮৬২, কব-২১১১৮৬৩ এবং কব-২১১১৮৬৪) নেন। এই ঘটনার বছর পূর্ণ হতে চললেও উক্ত মেম্বার এই ঘটনার সুরাহা করতে পারেনি এবং আমার টাকা ও খালি স্টাম্প ফেরত দেয়নি। তাই আমার জমা টাকা ও খালি স্টাম্প ফেরত পেতে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দায়ের করেছি।
এই বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার ফরিদুল আলম বলেন,উক্ত ঘটনায় সালিশের জন্য ২লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল। অভিযোগকারী ১লাখ টাকা জমা দিলে আমি উক্ত টাকা আহত পক্ষকে দিই এবং অবশিষ্ট টাকা না দেওয়ায় খালি স্টাম্প বাদীপক্ষকে দিই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, এই বিষয়ে কবির ড্রাইভার একটি অভিযোগ জমা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। ###
