বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাবরাং ইউপি চেয়ারমানের শ্রদ্ধ্যার্ঘ্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শাহ্ মুহাম্মদ রুবেল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন (১ থেকে ৯) ওয়ার্ডের ইউপি সদস্য ও তাদের প্রতিনিধি বৃন্দ। আওয়ামীলীগ নেতা আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।
এ উপলক্ষে সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।