কায়সার হামিদ মানিক : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫শত ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ক্যাম্প পুলিশ। আটককৃত রোহিঙ্গা যুবক হচ্ছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর হোসেনের ছেলে মোঃএহেসান (২০)।মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন,মঙ্গলবার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়ার চেকপোস্টে যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এব্যাপারে উখিয়া থানার ওসি মরজিনা আক্তার মর্জি বলেন আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
